কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র দয়ারামপুর ও মছলন্দপুর গ্রামে নির্বাচনী পথসভা ও উঠান সভা

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন ৫ই জানুয়ারী-২০২২ইং তারিখ বুধবার কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের প্রার্র্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)কে আবার বিজয় করার লক্ষে সকল প্রার্থী একত্র ঘোষনা করে সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা’র সভাপতিত্বে ও সাবেক ইউ.পি. সদস্য ও বর্তমান সদস্য পদপ্রার্থী মোঃ ফরিদ হোসেন ফরহাদ এর সঞ্চালনায় দয়ারামপুর চৌরাস্তার মোড় শনিবার বিকালে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

কামারখালী ইউনিয়নে নৌকার বিজয় করার লক্ষে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি’র তথ্য ও গবেষনা বিষয়ক সদস্য শাহরিয়ার কবির বিদ্যুৎ, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ ছাত্তার মোল্যা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী চাঁদতারা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমিন উদ্দীন জিহাদী, যুবলীগের মাহাবুব হাসান টিটো, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম মোল্যা, বিশিষ্ট সমাজসেবক মোঃ এনামূল হক চৌধুরী কামাল, মোঃ তিলাম হোসেন মৃধা, ডাঃ দীপংকর দেউড়ী প্রমুখ।

পরে ৮টার পর কামারখালী ইউনিয়নের মছলন্দপুর আউলিয়া গোস্বামী আশ্রায়ন এর মন্দিরের সামনে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান টিপু ও কামারখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর সঞ্চালনায় উঠান সভায় নৌকার বিজয় করার লক্ষে প্রধান অতিথি হিসেবে সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ ছাড়া আরও বক্তব্য কামারখালী ইউনিয়নের কাক্ষিত চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার ,কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, কামারখালী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মোঃ ছাত্তার মোল্যা সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সামাদ বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা তরুন কুমার চৌধুরী, কামারখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক অতুল কুমার দাস বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ কাজী গোলাম কিবরিয়া হারুন,

যুবলীগের মাহাবুব হাসান টিটো, সম্মানিত গন্যমান্যব্যক্তিবর্গ বৈদ্যনাথ দাস, রাকেশ মল্লিক, কার্ত্তিক মিত্র, নিমাই দত্ত, প্রভাষ মিত্র, অমল কর্মকার প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা বিষয়ক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, স্বেচ্চাসেবক লীগের যুগ্ন আহবায়ক মধুখালী উপজেলা শাখা মোঃ ইনামূল হক মাহাবুব সহ আরো শতশত ভোটারগন।

সবশেষে উপজেলার চেয়ারম্যান প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম বলেন ইউনিয়নের জনগনের ভাগ্যে ও ইউনিয়নের উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নাই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিক প্রার্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবুকে বিজয় করতে হবে এই বলে উঠান সভা শেষ করেন।