১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

মছলন্দপুর গ্রামে বাড়ি থেকে বের হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, মানবেতর জীবন যাপন করছে মোল্যাপাড়ার কিছু পরিবার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর মোল্যাপাড়া গ্রামের বাড়ির পথে থেকে বের হওয়ার পথে নছিমন রেখে ও রাস্তার জায়গা দখল করে ঘরবাড়ী স্থাপন করে প্রতিবন্ধকতা সৃষ্টিতে মানবেতর জীবন যাপন করছে মোল্যা পাড়ার নিরীহ কিছু পরিবার প্রায় ২৫-৩০বছর ধরে বসবাস করছে । সরেজমিনে গিয়ে দেখা যায়, কতিপয় কিছু নিরীহ পরিবারের বাড়ী থেকে বের হয়ে রাস্তায় আসার পথে প্রভাবশালী লাল শেখ ও মোহন শেখ ও তার ছেলেরা ক্ষমতার দাপটে পরের জায়গা দখল করে ও ঘর তুলে রাস্তা ছোট করে রেখেছে আবার প্রায় প্রায় নছিমন দিয়ে রাস্তা বন্ধ করে পাশে কিছু নিরীহ পরিবারকে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করেছে।

এ বিষয়ে ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ এর নিকট ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর সাথে কথা বললে তিনি বলেন আমি ঐ এলাকার নিরীহ মানুষের পথ দিয়ে যাতায়াতের সমস্যা শুনেছি লাল ও মহন সমস্যা করেছে। এ বিষয়ে মছলন্দপুর মোল্যা পাড়া গ্রামের লোকজন জানায়, এ ব্যাপারে কয়েক দফা শালিস করে ও জমি মেপে এ সমস্যার সমাধান হয়নি। এ ব্যপারে প্রকৃত জমির মালিক শায়েস্তা খান বলেন আমি এই নিরীহ মোল্যা পাড়া বসবাসকারীদের জন্য এবং বাড়ী থেকে বের হয়ে রাস্তায় আসার জন্য এবং রাস্তা দিয়ে চলাচল করার জন্য ও যানবাহন চালিয়ে বাড়ী আসার জন্য আমি আমার ৭২শতাংশ জমির মধ্যে ৩শতাংশ জমি রাস্তার জন্য দিয়েছি। তবে লাল ও মোহনের কিসের দাপট। অবশেষে তার বিরুদ্ধে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর, তদন্ত সাপেক্ষে গ্রামের নিরীহ বসবাসকারী শান্তির লক্ষে গ্রামে বসবাস করার জন্য ও পরের জমি উদ্ধার এবং একটি সুন্দর রাস্তা তৈরী করার জন্য একটি অভিযোগ দায়ের করেন।