২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন

কামারখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস সোমবার সকালে কামারখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে পরিষদের সচিব, সকল ইউ.পি. সদস্য, গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে পালন করা হয়। পরে মাগরিব নামাজ বাদ কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র সভাপতিত্বে কামারখালী বাজার তার অস্থায়ী অফিস কার্যালয়ে কামারখালী ইউনিয়ন

আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পরিষদের সদস্যদের নিয়ে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন করা হয়। সকলের সামনে শেখ রাসেল সম্পর্কে আলোচনা ও তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, ইউ.পি. সদস্য মোঃ ইলিয়াস শেখ , কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত প্রমুখ। সবশেষে সভাপতি সবার উদ্দেশ্যে শেখ রাসেল এর জীবনী আলোচনা করে কেক কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে মিষ্টি বিতরন করে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন অনুষ্টান শেষ করেন।