১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

কামারখালী বাজার জলাবদ্ধতা

কামারখালী বাজার জলাবদ্ধতা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার তেমন উন্নয়ন না হলেও সর্ব জনসাধারন মনে করেন বাজারে জলাবদ্ধতার উন্নতি হয়েছে। এই খবর শুনে বাজার ঘুরে ও ব্যবসায়ীদের মাধ্যমে জানা যায় বাজারের তেমন উন্নয়ন নাই। তারা আরও বলেন বৃস্টির দিনে বৃস্টির পানি জমে বাজার জলাবদ্ধতা হয়ে যায় যার কারনে বাজারে মানুষ কম দোকানে বিক্রিও কম। তবে বাজারে জলাবদ্ধতার উন্নতি হয়েছে। এই প্রসঙ্গে বাজারে ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা তাদের সুবিধা মত ব্যবসা করার জন্য দোকানের সামনের ড্রেন গুলো বন্ধ করে ফেলেছে আর যে গুলো আছে সেগুলো তেমন পরিস্কার নাই শুধু নোংরা আর নোংরা ও বাজার জলবদ্ধতা । এ ব্যপারে ব্যবসায়ীরা বলেন আমাদের বাজার উন্নয়ন কে করবে। এ প্রসঙ্গে কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বলেন বাজারের উন্নয়নের ব্যপারে আমাদের কোন দায়িত্ব নাই এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব। তবে হাট মালিকের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন আমরা যখন হাট ইজারা নেয় সরকার তখন আমাদের নিকট থেকে বাজারের উন্নয়ন খাতের টাকা কেটে নেয়। তবে বাজার পরিস্কার আমাদের দায়িত্ব আর বাজার উন্নয়ন স্থানীয় সরকারের। কামারখালী বাজার যাতে উত্তরাত্তর উন্নয়ন হয় তারই লক্ষে উপজেলা প্রশাসনের সরেজমিন এসে বাজার পরিদর্শন করে সকল গলির ড্রেন উন্মুক্ত করে দেওয়ার জন্য সর্বজনসাধারন জোরালো দাবী জানান।