২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের সঠিক সময়ে নির্বাচনের দাবী

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জন উঠেছে নিদিষ্ঠ সময়ে নির্বাচন হওয়ার জন্য । গত ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছিল ২৬ শে ডিসেম্বর-২০১৭ ইং তারিখে । সেই তারিখ অনুযায়ী বিগত ৩বছর অতিবাহিত হয়ে গেছে। দেশে করোনার কারনে নিদিষ্ঠ সময়ে নির্বাচন না হয়ে সবার সম্মতিক্রমে ৫বছর মেয়াদী সময় সীমা নির্ধারন করা হয়। সেই হিসাবে আগামী ২৬ শে ডিসেম্বর-২০২২ ইং তারিখ মেয়াদ শেষ হবে। এই লক্ষে নির্বাচনী প্রক্রিয়া করার জন্য কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান ও বাজার বণিক সমিতির কর্র্তৃপক্ষের নিকট ব্যবসায়ীরা দাবী করেন।