সরস্বতী পূজা উপলক্ষে শ্রী শ্রী বাণী অর্চনা” অনুষ্ঠান অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মছলন্দপুর হিন্দু পাড়া শ্রী শ্রী আউলিয়া গোস্বামীর আশ্রমে সরস্বতী পূজা উপলক্ষে “শ্রী শ্রী বাণী অর্চনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে সারাদিন ব্যাপি মছলন্দপুর আউলিয়া গোস্বামী মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির আয়োজনে কমিটির সভাপতি শ্রী দুলাল কুমার মিত্র ও সাধারন সম্পাদক সুবল কুমার দত্ত এর পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে শ্রী শ্রী বাণী অর্চনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একটি নাটক অনুষ্টিত হয় ।

নাটকের নাম পেন্নাম কোলকাতা। অভিনয়ে ছিলেন স্থানীয়দের মাঝে বিপুল মিত্র, আতর আলী, মাধব ভট্রাচার্য্য, গ্রাম্য ডাক্তার বিশ্বজিত কর্মকার, কামরুল ইসলাম, মিদুল মিত্র, সাগর দত্ত, বাধন দাস, নিলয় মল্লিক, লিটন কুমার কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট সহ আরো অনেকে।। সরস্বতী পূজা উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চ শেষ করে অনুষ্ঠান শেষ করেন । অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। নাটক পরিচলনা করেন সাধারন সম্পাদক সুবল কুমার দত্ত।