মধুখালীতে এনজিও কর্মকর্তার আত্মহত্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী মছলন্দপুর হিন্দু পাড়া থেকে শুক্রবার ভাড়াটিয়া বাড়ী থেকে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ও এস.আই. প্রবীর সহ পুলিশ ফোর্স । পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসি এবং বাড়ীর মালিক জানান, শুক্রবার বেলা ১০ টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী এর দেয়া তথ্যে মধুখালী থানা পুলিশ কামারখালী ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক অধীর কুমার বিশ্বাস (৪৫) এর মরদেহ কামারখালী মছলন্দপুর হিন্দুপাড়া গ্রামে প্রভাষ কুমার মিত্র এর ভাড়া বাড়ি থেকে ফ্যানের সাথে আত্মহত্যা করা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের মাখন লালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায় তার স্ত্রী ও দুটি নাবালক ছেলে আছে। আরও জানা যায় তার পরিবার বামনদি গ্রামে তার শ^শুর (নিমাইচন্দ্র বিশ্বাস এর) বাড়ী থাকতো । আর তিনি চাকুরী অবস্থায় ভাড়াটিয়াবাড়ী মছলন্দপুর গ্রামে প্রভাষ কুমার মিত্র এর বাড়ী প্রায় ৩বছর যাবত একা একা ভাড়া থাকতো। মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর থেকে ফ্যানের সাথে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।