কামারখালী হাটে ওজনে প্রতারিত কৃষক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী হাট-বাজারগুলোতে আগত কৃষকদের প্রতিনিয়ত ওজনে প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে কামারখালী শুক্রবার হাটে গিয়ে দেখা যায় বস্তায় মালের ওজন যদি ৪১ কেজি ৩০০ গ্রাম হয়। সেটা কল দেওয়ার সময় ৩০০ গ্রাম থাকে না আবার মনে ১কেজি থাকে না। এব্যাপারে আড়পাড়া এলাকার গম বিক্রেতা মনজুর হোসেন বলেন, ব্যবসায়ীরা আমাদের নিকট থেকে ৪১ কেজিতে মণ নিবেন। আবার কোনো ক্রেতা তাদের নিকট থেকে কিনতে গেলে তারা ৪০ কেজির এক পয়েন্টও বেশী দেন না। ডিজিটাল পাল্লার অজুহাতে ব্যবসায়িরা আমাদের সাথে প্রতিনিয়ত ওজন নিয়ে প্রতারিত করছেন। যা ব্যবসায়ীরা কোন ক্রমে মানছে না তারা তাদের স্বার্থ হাসিল করছে কেহ কোন কিছু বলতে গেলে তারা ক্ষমতার দাপট দেখায়।
তাছাড়া তারা কোন আইন মানে না আর কৃষক ও বিক্রেতা এবং প্রতিবাদ করার লোকজনের সাথে ক্ষমতা এবং প্রশাসনের ভয় দেখায়। হাট ইজারাদার ফারুক হোসেন বলেন, ডিজিটাল ওজন চালু হওয়ার পর থেকে ব্যবসায়ীরা কৃষকদের নিকট থেকে প্রতি মণে এক কেজি বেশী নেয়। ব্যবসায়ীদের এই দাবি মানতে অপারগ অনেক কৃষক। তাদের দাবি মণে ৪০ কেজির বেশী দিবেন না। আর মালামালের সঠিক ওজনের বিষয়টি নিয়ে সমাধান করার জন্য কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের ও স্থানীয় সরকারের নিকট জোরালো দাবী জানান যা তদন্তে আসলে আরও তথ্য জানা যাবে বলে আশা করা যায়। আগামী পর্বে চোখ রাখুন কোন ব্যবসায়ী মনপ্রতি কতটুকু বেশী নেয় পত্রিকায় বিস্তারিত আসছে।