৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

কামারখালীতে আওয়ামী লীগের বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত-প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীমের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযুদ্ধা জননেতা আঃ রহমান

মধুখালী প্রতিনিধি ঃ
সারাদেশের রাজনীতি নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ও আড়পাড়া এবং ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু এর সঞ্চালনায় কামারখালীতে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার (১৯শে আগস্ট) সাড়ে ৫ টার দিকে উপজেলার ৩ ইউনিয়ন(আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়ন) থেকে মিছিল নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান আবার সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর নেতৃত্বে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছিলটি কামারখালী বাজারের সোনালী ব্যাংকের সামনে এক শান্তি সমাবেশে মিলিত হয় । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, মধুখালী উপজেলা পরিষদের চেযারম্যান হাজী শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেযারম্যান জাহিদুর রহমান বিশ^াস বাবু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন সহ সকল অংঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান আবার সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহবান জানান । তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহŸান জানানো হয়। তাছাড়া তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না।

এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু রতন কুমার বিশ^াস, সাংগঠনিক সম্পাদক এম.এম.বাবুল আক্তার, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডল, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মতিয়ার রহমান, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরজ্জামান চৌধুরী টার্গেট, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভ‚ইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশল-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির মিয়া, কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য শাহ আসাদুজ্জামান তপন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বশির আহম্মেদ বাচ্চু সহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুর রহমান মোল্যা সহ তিন ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মী সহ সকল অঙ্গ সংগঠেনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ, আমির আলী মোল্যা, বাংলাদেশ আওয়ামী তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডঃ রাজীব চৌধুরী, ফরিদপুর ১০৫৫ শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক গোলাম নাছির, মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহবুব, ফরিদপুর চিনিকল শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, মধুখালী উপজেলা যুবলীগের হেলাল হোসেন, মির্জা সুজন, শেখ সেলিম, কচির শরীফ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম এ মান্নান মন্নু, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গোলাম রসুল, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম মিয়া বাবুল,

কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বর্তমান ইউ,পি, সদস্য আবুল কালাম আজাদ, যুবলীগের ইকবাল, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রোকন মিয়া জয়বাংলা ও সাধারন সম্পাদক মিজানুর রহমান বিশ^াস বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাফর আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,বি. বাহার শ্যামল , সাধারন সম্পাদক কাজী নাছির, ওয়ার্ড আওয়ামীলীগের সামসুল আলম মোল্যা সোনা, ছাত্রলীগের শান্ত, সোহান, হৃদয় যুবলীগের শেখ তৌহিদ, ছাত্রলীগের নাজমূল খাঁন, স্বেচ্ছাসেবকলীগের তপন দে সহ প্রায় পাচ হাজার নেতাকর্মী সহ আরো সাধারন জনগন। তাই সবার ঐকান্তিক প্রচেস্টায় অনুষ্টানটি সফল ও সার্থক হয়েছে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র নিকট ফরিদপুর-১ আসনের সকল নেতাকর্মীর উদ্বাত্ত¡ আহবান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের দলীয় নমিনেশন এবারের মত আঃ রহমান এর জন্য দাবী রেখে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার জীবনের মঙ্গল কামনা করে শান্তি সমাবেশ অনুষ্টান শেষ করেন। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার এস আই শফিকুল ইসলাম, এস আই. কাইয়ুম মুন্সী, এস .আই মাসুদ হোসেন , এ এস আই আজমল হোসেন সহ পুলিশফোর্স সহ ডিএসবি. এন এস আই সহ আরো প্রশাসন প্রমুখ। পরিশেষে সভাপতি উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সহ সবার জীবনের মঙ্গল ও শান্তি কামনা করে শান্তির সমাবেশ শেষ করেন।