২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
Uncategorized

মধুখালীতে অসুস্থ আওয়ামীলীগের নেতাকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর-১ ( বোয়ালমারী – মধুখালী – আলফাডাঙ্গা) আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক অসুস্থ এসকে গনির চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান এনে দেন। ১৫ আগস্ট -২০২৩ ইং তারিখ দুপুরে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল এর বাড়িতে ১ লক্ষ টাকার অনুদানের চেক এসকে গনির হাতে তুলে দেন আব্দুল্লাহ আল মামুন। উক্ত চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগ নেতা নিরাঞ্জন ভৌমিক নিরু,

আবুল কালাম আজাদ ইলিয়াস, মো. রইচ উদ্দিন ফকির, ১০ নং আড়পাড়া ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আ’লীগের সদস্য বদরুজ্জামান বাবু ও যুবলীগের রেজা শিকদার প্রমুখ ও উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা এসকে গনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ভুগছিলেন । টাকার অভাবে সঠিক চিকিৎসা নিতে পারছিল না।