কামারখালীতে যানজট ও জলাবদ্ধতায় মানুষের চরম দুর্ভোগ

কামারখালী প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কামারখালী বাজার। এই বাজার বহুল পরিচিত ও ব্যবসায়ীক প্রতিষ্টান বাজার। প্রধান সড়ক থেকে বাজারে ঢুকার রাস্তাটি নিচু হওয়ায় বৃস্টির দিনে বৃস্টির পানি জমে জলাবদ্ধতার সৃস্টির কারনে মানুষের চলাচলে চরম দূর্ভোগ এবং যানজট সৃস্টি হয়। যার ফলে চলাচলে বিঘœ ঘটে। আবার দেখা যায় রাস্তার ধারে দোকান পাঠ উঠার কারনে ও রেলওয়ে কাজের দরুন ভারী যানবাহন বেপরোয়া চলাচলে পথচারী ও হালকা এবং ভারী যানবাহন এই রাস্তা দিয়ে বাজারে ঢুকার কারনে পথচারী ও হালকা যান বাহন চলাচলে বিঘœ ঘটছে। ফলে এই বেপরোয়া চলাচলের কারনে পথচারী ও হালকা যানবাহন চলাচলে যাত্রীদের যে কোন সময় প্রান হানী ঘটার আশাংকা ঘটতে পারে। এলাকাবাসী ও পথচারীরা জানায়, বৃষ্টির কারনে পানি জমে এবং রেলওয়ের ও অন্যান্য ভারী যানবাহন চলাচলে কাদা ও পানি ছিটে পথচলাচলের মানুষের সমস্যা হয় তবে পানি নিস্কাসনের ব্যবস্থা করলে আর এই সমস্যা থাকবে না।

এদিকে বৃষ্টিতে প্রধান সড়কের সাথে কামারখালী বাজার ঢুকার পোষ্ট অফিস গলিতে পানি জমে যায়। ফলে সড়কে যান চলাচলের সাথে মানুষের চলাচলের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার উন্নতি না হলে পথ চলাচল কারী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে আছে। তবে রেলপথ কাজের কর্তৃপক্ষ যদি জনগনের চলাচলের পথের পানি নিস্কাসনের ব্যবস্থা করে দেয় তাহলে যত বৃস্টি হোক এই রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচলে কোন সমস্যা হবে না। তাই অচিরেই পথচারী ভুক্তভোগীরা এই রাস্তার পানি নিস্কাসনের এবং বাজারের প্রধান গলির পানি নিস্কাসনের ব্যবস্থা করার জন্য কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও রেলপথ কাজের কর্তৃক্ষের নিকট জোরালো দাবী জানান যাতে জনগন কাদা ও পানিমুক্ত হয়ে পথে চলাচল করতে পারে।