৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

বীরশ্রেষ্ট মুন্সী আঃ রঊফ স্মৃতি যাদুঘর ঠেকানোর আপতকালীন জিও ব্যাগের ডাম্পিং কাজ শেষ

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই ও মধুমতি নদীর ভাঙ্গনে সালামতপুর বর্তমান রউফনগর বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘর ঠেকানোর জন্য জন্য জিও ব্যাগের কাজ কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র অবগত করে বৃহস্পতিবার শেষ করা হয় । কাজ শেষ করার সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মোঃ মামুন-অর -রশিদ (মামুন),

মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মধুখালী বনবিভাগের পি.এফ. মোঃ আজমল হোসেন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। ডাম্পিং কাজের দায়িত্বে ছিলেন মোঃ হামজাল হোসেন। অফিসসূত্রে জানা যায় আগামীতে নদীর পানি শুকানোর পর দুই মাস পর প্রায় ১কিঃ মিঃ জিও ব্যাগ ডাম্পিং ও পেলেচিং এর কাজ করা হবে। সবশেষে ঘুরে ফিরে এবং গ্রামবাসীর মাধ্যমে জানা যায় জিও ব্যাগের ডাম্পিং কাজ ভালো হয়েছে।