২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালীতে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো ৪০ ডবিøউ জি ঔষধের মেলা

কামারখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উপর নির্ভরশীর এই দেশ । দেশকে উন্নতির শিখরে পৌছে নেওয়ার জন্য সরকার কৃষির উপর গুরুত্ব দিয়েছেন। এই লক্ষে কৃষি কাজ যাতে সুন্দর ভাবে করা যায় ও ফসলের অধিক ফলন পাওয়া যায় তার ধারাবাহিকতায় সিনজেন্টা কোম্পানীর পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী আজম আলী মোল্যার কামারখালী বাজার মায়ের দোয়া কৃষি বীজ ভান্ডারের মাধ্যমে এক ভিরতাকো ৪০ ডবিøউ জি ঔষধের মেলা মঙ্গলবার অনুষ্টিত হয়। মেলায় ঔষধের ব্যবহার বিধি ও গুনাবলী সম্পর্কে কৃষকদের উদ্যোশে আলোচনা করেন সিনজেন্টা কোম্পানীর প্রতিনিধি আশরাফুল আলম ।

তিনি বলেন ধানের চারা লাগানোর ১৫ দিন পর ৩০ গ্রাম ভিরতাকো সামান্য পানিতে গুলিয়ে নিয়ে পরিমানমত ইউরিয়া সারের সাথে মিশিয়ে সমস্ত জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। ভিরতাকোর কার্যকারীতা ৩-৪ সপ্তাহ স্থায়ী হয় তাই শীষ আসার পর মাজরা পোকা যাতে ক্ষতি করতে না পারে সেজন্য চারা লাগানোর ৪০ দিন পর ভিরতাকো একই নিয়মে ২য় বার প্রয়োগ করতে হবে। ভিরতাকো শেষ প্রয়োগ ও ফসল তোলার মাঝে ২১ দিন ব্যবধান রাখা উচিত। তাহলে ভালো ফসল পাবেন । আমাদের সাথে ও ডিলারের সাথে যোগাযোগ রাখবেন । সবাই ভালো থাকেন । সবার সুখ ও সম্মৃদ্ধি কামনা করে মেলা শেষ করেন এবং সকল কৃষক ভাইকে সিনজেন্টার কোম্পানীর ঔষধ কামারখালী বাজার মায়ের দোয়া বীজ ভান্ডার দোকান থেকে ন্যায্য মূল্যে কেনার আহবান জানান।