৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

জনপ্রিয়তার শীর্ষে আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী ইরানী রহমান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ১০ নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ভোটাদের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারণের সাথে মতবিনিময় শুরু করেছেন । ১০নং আড়পাড়া ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ । ১০ নং আড়পাড়া ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয় । ইউপি নির্বাচনে শুরু করেছেন উঠান বৈঠক এবং ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভা। এছাড়াও নির্বাচন উপলক্ষে প্রার্থীরা দোয়া ও ভোট চেয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা । এরই ধারাবাহিকতায় মধুখালী উপজেলা ১০ নং আড়পাড়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল মার্কা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর স্ত্রী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে । ১০ নং আড়পাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি প্রার্থী হয়েছেন সদা হাস্যউজ্জ্বল, হাসনা হেনা ইরানী রহমান। ১০ নং আড়পাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি সমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার । তিনি বলেন, মানুষের শাসক নয়, সেবক হতে চায়।

জনগণের কল্যাণে কাজ করতে চাই । ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা করে ১০নং আড়পাড়া ইউনিয়ন অব্যাহত রাখতে চাই এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার স্বামীর প্রচেষ্টার কোন কমতি ছিল না আমি নির্বাচিত হলে আমারও কমতি থাকবে না । ইরানী রহমান আরো বলেন, ব্যাক্তি উদ্যেগে মানুষের কল্যাণ সব সময় কাজ করা সম্ভব। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই । বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়। তাই আসন্ন ১০ নং আড়পাড়া ইউনিয়নের উপ- নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। আমার ১০ নং আড়পাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে , চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং, ভূমিদস্যু, সালিশ বানিজ্য, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত, সমাজ গঠনের লক্ষে আড়পাড়া ইউনিয়নকে একটি দৃষ্টিনন্দন আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতায় । তাই আমি ইরানী রহমান ১০ নং আড়পাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চাই ।