২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্যকল্যান নেই কোন ডাক্তার, দুর্ভোগে ইউনিয়ন বাসী

মধুখালী প্রতিনিধিঃ
সরকার মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছে। মূলত মানুষের মৌলিক চাহিদার অন্যতম ও গুরুত্বপূর্ণ ১টি হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করন। কিন্তু সেই মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকেই মানুষ বঞ্চিত হচ্ছে। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্যকল্যান কেন্দ্রে নিয়ম অনুসারে ১টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১জন ডাক্তার, ১জন ফার্মাসিষ্ট ও ১ জন পিয়ন থাকার কথা রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে ডাক্তার পাওয়া যায়নি। মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য কল্যান কেন্দ্রে ৩ বছর যাবত কোন ডাক্তার নেই। শুধু ফার্মাসিষ্ট আছে। এই ফার্মাসিষ্ট দিয়ে ভালো চিকিৎসা পাচ্ছে না। শুধু রোগের কথা বলে ঔষধ পাচ্ছে ।

এতে করে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ। স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিতে গিয়ে ফেরত আসছে অসুস্থ্য ইউনিয়নের সাধারন লোকজন। সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান এক সময় অসুস্থ্য হয়ে এ কেন্দ্রে ডাক্তার দেখিয়েছি, এখান থেকে কিছু ঔষুধও আমাদের দিয়েছিল। কিন্তু আজ ক’বছর যাবত এখানে কোন ডাক্তার নেই। খোঁজ নিয়ে জানা যায়, এই স্বাস্থ্য কল্যান কেন্দ্রে যে ডাক্তার কর্মরত ছিলেন ডাঃ শোয়েবুর রহমান। তিনি মারা যাওয়ার পর ২০২০ সাল থেকে কোন ডাক্তার নিয়োগ দেয়া হয়নি। বিষয়টি আমলে নিয়ে এই জনবহুল স্বাস্থ্যকল্যান কেন্দ্রে একজন ডাক্তার দেওয়ার জন্য ইউনিয়ন বাসী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের নিকট জোর দাবী জানান।