ডুমাইনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় জিডি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দশোরত শিকদার এর গড়িয়াদহ মৌজার লক্ষীপুর মাঠের ১৭শতাংশ জমি আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মোঃ আলী রেজা শেখ গংরা নামে ব্যক্তিরা জমি জোরপূর্বক দখলের চেষ্ঠার করার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় থানায় জিডি দায়ের করেছেন তিনি। দশোরথ শিকদার বলেন আমাদের শরিকের জমি বিভিন্ন দাগে ৪১ শতাংশ আড়পাড়া গ্রামের মোঃ বকু শেখ এর নিকট বিক্রি করে তিন দাগে বুঝে দেয়। যাহা বর্তমান বকু শেখ মৃত্যুর পর তার ছেলে মোঃ হারেজ শেখ ভোগ দখল করে। এই সুযোগে হারেজ শেখ এর অনুপস্থিত রেখে মোঃ আলী রেজা শেখ ঐ শরিকের ১৭শতাংশ জমির মধ্যে এস.এ.রের্কডে নাম বসাইয়া বিভিন্ন ভাবে মামলা -হামলা করে জমি অন্যায়ভাবে দখলের পায়তারা করছে।
এই সুবাদে বৃহস্পতিবার (২২-১২-২০২২) ইং তারিখে সাধারন ডায়েরী দায়ের করা হয়। জিডি নং-১০৩৭ জিডি ট্র্যাকিং নং- ছডঊ৮৫২। অভিযুক্তরা হলেন মোঃ আলী রেজা শেখ (৪৫) আলাল শেখ (৪০)উভয় পিতাঃ মৃতঃ হেলাল শেখ, মোঃ হামিদ শেখ পিতাঃ মৃতঃ এশারত শেখ সর্ব সাং-পশ্চিম আড়পাড়া পোঃ কামারখালী থানাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর। জিডিতে দশোরত শিকদার বলেন, বিবাদীগন বিরোধীয় বিষয় নিয়ে প্রায়ই আমার মারপিট সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করিয়া আসিতেছে এবং আমার উক্ত সম্পত্তিতে ফসল তুলতে গেলে আমাকে ভয়ভতি ও হুমকি প্রদান করে এবং আমার সহ আমার পরিবারকে জীবনে মেরে ফেলবে জিডির মাধ্যমে জানা যায় এবং জমি দখলের ষড়যন্ত্র করছে। যাহা আমার পরিবার আমার জীবনের হুমকির কথা শুনে আমার পরিবার আতংকে আছে। বিরোধীয় জমি গড়িয়াদহ মৌজার আর .এস-১৩৬/১০০১ খতিয়ানের আর এস.-এ ৭৬৫ নং দাগে ১৭ শতাংশ পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগ করে আসছিলেন।
আমার জমি বর্তমান একই গ্রামে সামাদ শেখ এর নিকট বর্গা দেওয়া আছে। অভিযুক্তরা আমাদের জমি অবৈধ দাবি সহ বেদখল করার পায়তারা চালিয়ে আসছে। তিনি আরও বলেন, বুধবার ২১ নভেম্বর সন্ধ্যায় আমি তাদের কাজে বাধা দিতে গেলে তারা আমাকে ভয়ভীতি, হুমকি প্রদান সহ খুনের উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসে। পরে আমি দৌড়ে পালিয়ে রক্ষা পাই। তারা আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। দশরত শিকদার আরো বলেন এ বিষয়ে থানায় জিডি করার পর থানা থেকে পুলিশ যাওয়ার পর আলীরেজা শেখ একদিকে জমি দখল করা পায়তারা করছে অপরদিকে আমরা পরিবারের সদস্যরা হুমকির মধ্যে আছি। তাছাড়া কোটে দেওয়ানী এস.এ.রেকর্ড সংশোধনী মামলা চলমান। এ বিষয়ে মধুখালী থানার সহকারী উপ-পরিদর্শক(এ.এস.আই) উজ্জ্বল বলেন, একটি জিডি পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।