ঢাকাতে আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এর আলোচনা ও মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে চন্দনা নদীর ধারে অবস্থিত আড়পাড়া উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকারী বহু শিক্ষার্থী দেশে-বিদেশে স্ব মহিমায় সু প্রতিষ্ঠিত। অনেকেই স্থানীয় জনসেবায় নিয়োজিত। তাই আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকারী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও প্রীতির বন্ধন গড়ে তোলার জন্য ঢাকাস্থদের আয়োজনে মোঃ রোস্তম আলী মিয়া’র সভাপতিত্বে ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম জিহাদ এর সঞ্চালনায় শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা মিরপুর- ১ ছিটিমহল চাইনিজ রেষ্টুরেন্টে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও মতবিনিময় সভায় উপস্থিত থেকে আলোচনা করেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মিয়া, কাজী মাছুম হোসেন (চাকুরীজীবি), বিশিষ্ট শিল্পপতি মৃধা কবিরুজ্জামান কিবলু ।

এ ছাড়া আরও আলোচনা করেন ঢাকার আবুল কাশেম, মহাসীন আলী, শেখ মনিরুজ্জামান ঠান্ডু, কাজী শাহজাহান, আমিনুর ইসলাম মিয়া, বাদশা মোল্যা, জামাল হোসেন মোল্যা, দাউদ হোসেন মোল্যা, মুরাদ হাসান মুরাদ, সাংবাদিক সহিদুল ইসলাম, মেজবাউল ইসলাম মিয়া দিপু, জাহিদুল ইসলাম, আমির আলী, জাহাঙ্গীর হোসেন বিপুল, আসাদুজ্জামান আসাদ, কাজী আবিদ হোসেন, রিপন হোসেন মিয়া, লিমন মিয়া, এনামূল কবীর চঞ্চল মোল্যা, ইসহাক হোসেন, মহাসীন মোল্যা, সাইফুল ইসলাম রহিম, রফিক শেখ, ইরান হোসেন, রিপন হোসেন, সামসুল আলম মোল্যা সোনা, মামুন মোল্যা, শরিফুল ইসলাম সি,আই, শেখ জহির রাজ্জাক, জিসান মোল্যা, ফিরোজা সুলতানা, নাসরিন নাহার, সুমাইয়া আক্তার প্রমুখ। সবার মতামতের ভিত্তিতে সিদ্বান্ত হয় যে, আগামী পবিত্র ঈদুল -আযহা’র পর ইউনিয়নে একটি পূন-মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পাশ সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এরপর আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাধ্যমে আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে ও সহযোগীতার কাজ করা হবে। এই কথা চুড়ান্ত হওয়ার পর নৈশ ভোজের মাধ্যমে আলোচনা ও মত বিনিময় সভা শেষ করেন।