৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান চৌধুরী’র কামারখালী বাজার অফিস কার্যালয় থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কামারখালী ইউনিয়নের দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে নিজের অর্থায়নে এবং নিজ উদ্যোগে শীতবস্ত্র কম্বল তুলে দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।