২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত

নব নির্বাচিত দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আমজাদ হোসেন বিশ্বাস

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন রবিবার (২৪/১০/২০২১ইং) হয়ে গেল। এই নির্বাচনে মোট সদস্য ছিল ১০জন। আর প্রার্থী ছিল। এরা হলেন সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খাঁন আর মোঃ আমজাদ হোসেন বিশ্বাস । ভোটারের ভোটের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হলেন মোঃ আমজাদ হোসেন বিশ্বাস। তিনি ভোট পেয়েছেন ৬টি আর জাহাঙ্গীর আলম খাঁন ভোট পেয়েছেন ৩টি। ভোট বাতিল ১টি। এ সময় প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মধুখালী উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মাদ রুহল আমিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন মীর ও ভোটারগন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।