৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

মধুখালী উপজেলা গ্রাম পুলিশের উপজেলা কমিটি গঠন

মধুখালী উপজেলা গ্রামপুলিশ কমিটির নব নির্বাচিত সভাপতি দফাদার মোঃ আঃ রহিম শেখ।

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী উপজেলা গ্রাম পুলিশ কমিটি গঠন করা হয়েছে। জানা যায় মঙ্গলবার গ্রাম পুলিশ ফরিদপুর জেলা কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র সরকার সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী, সাধারন সম্পাদক মোঃ মুক্তার হোসেন ও ভোটারের উপস্থিতি এবং ভোটারের ব্যালটে ভোটের মাধ্যমে মধুখালী উপজেলা মিলনায়তনে নির্বাচন অনুষ্টিত হয়। ১১টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা-৯৬।

এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দফাদার মোঃ আঃ রহিম (আড়পাড়া ইউনিয়ন)। তিনি ভোট পেয়েছেন ৬৫। আর এর নিকটতম প্রতিদ্বন্ধি দফাদার মোঃ আলম হোসেন (নওপাড়া ইউনিয়ন) ভোট পেয়েছেন-১১। সাধারন সম্পাদক পদে ভরত ভোট পেয়েছেন-৫৮ তার নিকটতম মোঃ হাসমত ভোট পেয়েছেন-১৮। কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল ভোট পেয়েছেন-৫৯ তার নিকট তম পলাশ ভোট পেয়েছেন-১৭। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নির্বাচিত কমিটির কার্যক্রম চলবে।