১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

নদীর পানি বৃদ্ধি

কামারখালী প্রতিনিধিঃ
বর্তমান ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধির সংবাদ শুনা যায়। সংবাদ শুনে কামারখালী ইউনিয়ন ঘুরে দেখা যায় গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধি। প্রতিদিন পানি বাড়ছে। অনেক ব্যসায়ীর নদীর ধারে রাখা বিক্রী বালি আবার নদীতে চলে যাচ্ছে। কামারখালী ইউনিয়ন নদী ভাঙ্গন ইউনিয়ন। নদীর আশে পাশে এই ইউনিয়নে প্রায় ১৪-১৬টি গ্রামের মানুষের বসবাস। এদের পানির সাথে সংগ্রাম করে বসবাস করতে হয়। এই ভাবে পানি বৃদ্ধি ও নদীর পানির প্রবল স্রোত চলতে থাকলে অনেক গ্রামের মানুষ জলাবদ্ধতায় ভুগবে। তখন মানুষের অনাহারে, অর্ধহারে জীবন যাপন করতে হবে। দেখা যায় অনেক গ্রামের মানুষ পানিতে ভুগছে ও নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে । মনে হয় প্রতি বছরের ন্যায় এবারও বন্যা হওয়ার আশাংকা আছে এবং ফসলের ক্ষতি হবে। তাই কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু)’র সরেজমিনে এসে সচিত্র দেখার জন্য ইউনিয়নের গ্রামবাসী দাবী জানান।