২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এর পক্ষ থেকে আড়পাড়া ইউনিয়নে অসহায় ও দুঃস্থ এবং হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অসহায় ও দুঃস্থ এবং হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ও মধুখালী উপজেলা বিএনপি গন শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্যা এর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে নিজ বাড়ীর কাচারীতে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, দুধ ও সাবান। উপহার বিতরণকালে জাকির হোসেন মোল্যা বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতি বছরের মতো এবারও এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে মানুষের কাছে আসতে পেরে আমি আনন্দিত। তিনি আরও বলেন,

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জনকল্যাণমূলক রাজনীতির সূচনা করেছিলেন, সেই ধারা বজায় রাখতেই আমার এই মানবিক কার্যক্রম। ভবিষ্যতে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে। বিতরনকালে আড়পাড়া ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আঃ রউফ মোল্যা, মধুখালী উপজেলা বিএনপি নেতা মোঃ রিপন হোসেন মোল্যা ও ছাত্রদলের নেতা মোঃ রাডিপ মোল্যা এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ । এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।