৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের মধুখালীতে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূনমিলনী ও আলোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম বার্ষিকী পালন উপলক্ষে ১মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে মাল্যাদান, র‌্যালী এবং পতাকা উত্তোলন , কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মাধ্যমে মধুখালী উপজেলা প্রাক্তন ছাত্রনেতাদের নিয়ে এক পূনমিলনী ও আলোচনা সভা বুধবার (৪ জানুয়ারী) বেলা ১০টা ৩০ মিনিটের সময় মধুখালী উপজেলা আখচাষী মহিলা কল্যান ভবন চত্বরের সামনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যাপক মির্জা গোলাম ফারুক এর সভাপতিত্বে ও মির্জা আখতারুজ্জামান খোকন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন – মধুখালী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম । এ ছাড়া প্রাক্তন ছাত্রনেতাদের মধ্যে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা করেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, মধুখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন, ছাত্রলীগ নেতা জিয়াউল করিম রাজিব, মির্জা কালিমুজ্জামান সুজন, মোঃ কামরুল ইসলাম,

মোঃ শহিদুল ইসলাম রানা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, শেখ মোঃ সেলিমুজ্জামান সেলিম, মির্জা হাবিবুর রহমান, মোঃ শাহারিয়ারমিয়া রনি, কামরুজ্জামান পিন্টু, নুরুল ইসলাম উজ্জল, শামীম আহম্মেদ শামীম, শাহ মোহাম্মাদ মনিরুজ্জামান মনির, ছালিমুজ্জামান খোকন, মোঃ সাদেকুর রহমান মোঃ ইমদাদুল হক লেলিন প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আকরামুল করিম, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম মাসুম , ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ন সাধারন সম্পাদক মৃধা বছিরুজ্জামান, কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল খাঁন সহ ইউনিয়ন ও উপজেলা এবং জেলা ছাত্রলীগ সহ আওয়ামীলীগ এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরিশেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন সবাইকে রাজপথে থেকে রাজনীতি করতে হবে এবং মাননীয় প্র্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে আগামীতে সরকার গঠন করতে হবে এই আশা রেখে অনুষ্ঠান শেষ করেন।