১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়ন ছাএলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ
দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাএলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৪ঠা জানুয়ারী-২০২৩ ইং রোজ বুধবার মাগরিব নামাজ পর কামারখালী বাজার পোর্দার মার্কেটে আড়পাড়া ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি মো: আবিদ মোল্যার সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান শান্ত এর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রাজীব সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবলীগ নেতা রেজা শিকদার। এ ছাড়া কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সোয়ান বিশ্বাস, সোহান মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ জহির উদ্দিন মোহাম্মাদ জিন্নাহ প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবলীগের সংগঠক মোঃ হেলাল হোসেন, যুবলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম ,মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ইমরান শিকদার, ডুমাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ফকির মোঃ মিছিল সহ আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়ন ছাত্রলীগ নেতা সহ যুবলীগ এবং আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি সকলের উদ্যেশে মাদককে না বলে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কৃতি সন্তান ফরিদপুর- ১ আসনের বারবার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এবং মনোনয়ন বোর্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমানকে জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন দাবী ও বিজয়ের লক্ষে সবার ভোটের উপর আশা রেখে আলোচনা সভা শেষ করেন।