২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

ফরিদপুর এর মধুখালী চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবীতে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচার্রী ও কর্মকর্তাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল রোববার উপজেলার ঢাকা-খুলনা সহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা মোঃ জহুরুল হক, আবুল বাশার বাদশা, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক , মোঃ ফিরোজ মিয়া ও মোঃ রফিকউদ্দিন শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শ্রমিক কর্মচারীর ও কর্মকর্তাদের গ্রাইচ‚্যটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়া সহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫/৩০ কোটি টাকা পাওনা রয়েছে। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া প্রায় ২৫/৩০ কোটি টাকা ৬/৭ বছর বকেয়া রয়েছে বলে দাবী করেন বক্তাগণ। বক্তাগণ আরো বলেন ৬/৭ বছর অবসর গ্রহন করলেও বকেয়া পাওনা টাকা পাচ্ছি না। বকেয়া পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। মানববন্ধনে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাগণ মাথায় কাফনের কাপড় বেধে এবং থালা হাতে নিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আর্কষনের চেষ্টা করেন। এই রমজানে টাকার অভাবে অনাহারে অর্ধাহারে সিয়াম সাধনা এবং রমজান পরবর্তী ঈদ পালনে অসম্ভব বলে বক্তাগণ উল্লেখ করেন । মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি হয়।