৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। মঙ্গলবার ফরিদপুর পুলিশ লাইন হলরুমে অনুষ্ঠিত নভেম্বর ২০২১ খ্রি: মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা)। এ সময় তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

আরো জানা যায় মানুষের ও রাষ্টের কল্যানকর পুলিশের সকল প্রকার কার্যক্রমে অবদান রাখার জন্য তাকে শ্রেষ্ঠ ওসি ঘোষনা দেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা)। তার জন্য তিনি সকলের নিকট চিরকৃতজ্ঞ।