২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

ফরিদপুর পুলিশ সুপার নববর্ষের শুভেচ্ছা জানালেন রাকিব হোসেন চৌধুরী, লুৎফর রহমান ও টার্গেট চৌধুরীকে

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেটকে ইংরেজী নতুন বছর ২০২৩ ইং সনের শুভেচ্ছা জানালেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা ) দেওয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে।

সেই চিঠি শুক্রবার সন্ধ্যায় কামারখালী বাজার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন এর অফিস কার্যালয়ে হাতে হাতে পৌছে দেন মধুখালী থানার এস.আই. এবং কামারখালী ইউনিয়নের পুলিশের বিট অফিসার সান্টু দেব। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান , সাবেক সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কামারখালী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক গৌরাঙ্গ কুমার রায়, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস.বি.বাহার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।