১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

ফরিদপুর সুগার মিলস্ আখ চাষীদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর মধুখালীতে, ফরিদপুর সুগার মিলস্ আখচাষী কল্যাণ সংস্থার উদ্যোগে ২৭ নভেম্বর রবিবার মিল গেট চত্ত¡রে,আখের মুল্য বৃদ্ধি ও বকেয়া পাওনার দাবিতে,স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ন সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আখ চাষী শাহজাহান খান, আব্দুর রহিম, ইমদাদুল হক লেলিন, আব্দুল হাই বাকি সহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতি শফিকুল ইসলাম খান, স্মারকলিপি পাঠ করেন এবং উপস্থিত ফরিদপুর সুগার মিলের এম,ডি খবির উদ্দিন মোল্লার হাতে তুলে দেন। বক্তারা তাদের বক্তব্যে, আখের মুল্য প্রতি মণ কমপক্ষে ২৫০ টাকা দাবি করেন ,আখ চাষীদের বকেয়া ২৫ লক্ষ টাকা জরুরী ভিত্তিতে দাবি করেন এছাড়া আখের বিজ,সার, কীটনাশক ও সেচের জন্য নগদ টাকা ঋণ প্রদান সহ ৭ দফা দাবি তুলে ধরেন । দাবি পূরণ না হলে আগামীতে আবার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।