২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

ফরিদপুরের জেলার শ্রেষ্ঠ ওসি শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধ্যে মধুখালী থানার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন (ওসি) মো. শহিদুল ইসলাম। সোমবার ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মার্চ-২০২৩ ইং মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান (পি পি এম সেবা) এ নাম ঘোষণা করে। এ সময় সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার , সহকারী পুলিশসুপার বৃন্দ প্রমুখ। জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। এর আগেও তিনি অনেকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন এবং আরও উচ্চতর স্থানে যাওয়ার জন্য জানিয়েছেন। তাঁর এই অবদানের জন্য তিনি সকলের নিকট কৃতজ্ঞা জ্ঞাপন করেন।