২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে খাল দখল করে বাড়িঘর নির্মান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে বিভিন্ন এলাকায় খালগুলো পর্যায়ক্রমে প্রভাবশালীদের দখলে যাচ্ছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে বাড়িঘর, দোকানপাটসহ পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব কামারখালীতে । খালগুলো দখলকারীর উপর উপজেলার কামারখালী ইউনিয়নের কোন সুধীজন ও জনপ্রতিনিধি কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না। জানা যায় স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে খাল দখলকারীরা অনেকেই কোনো অনুমতি নেয়নি কর্তৃপক্ষের কাছ থেকে। সরকারী নিয়মে স্পষ্ট বলা রয়েছে, সরকারী খাল দখল করে কোনো পাকা স্থাপনা করতে পারবে না বা খাল ভরাট করা যাবে না। তবুও কেউ থেমে নেই।

খাল ভরাটসহ ভবনও নির্মাণ করেছে। পাশাপাশি কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের আসমত এর ছেলে মিজান খাল এর জায়গা দখল করে নিচ দিয়ে ফুকাম রেখে ঘর তৈরী করে বসবাস করছে। ফলে বন্ধ হয়ে যাচ্ছে খালটির পানি নিষ্কাশনের ব্যবস্থা। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার উপক্রম হবে। এ ছাড়া এই খালগুলোর মাধ্যমে বিভিন্ন ইরি চাষাবাদের পানি সরবরাহ বন্ধ হওয়ায় দিন দিন কমে যাচ্ছে ইরি আবাদ। তাই যারা খালে আশে পাশে সরকারী জায়গা দখল করে আছে তাদের কাছ থেকে সরকারী জায়গা বুঝে নিয়ে খাল পূণঃ খননের জন্য কৃষক এবং সচেতন নাগরিকরা স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের নিকট জোরালো দাবী জানান।