সালামতপুরে জমি দখল ও ফসল তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত -৪

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে পশ্চিম সালামতপুর মাঠের জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পূর্ব সালামতপুর গ্রামের ৪ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পশ্চিম সালামতপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধুখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, পূর্ব সালামতপুর গ্রামের মরহুম ফটিক শেখ এর ছেলে রজব গং এর সঙ্গে প্রতিবেশী মৃতঃ আঃ সালাম মোল্যা’র ছেলে হাফেজ সোলাইমান এর সাথে ১৮শতাংশ জমি নিয়ে গত প্রায় ৬-৭ বছর ধরে দ্বন্ধ চলছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার শালিস ও থানায় অভিযোগের মাধ্যমে নিস্পত্তি করলেও বিরোধ কমেনি। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান। পূর্ব সালামপুর গ্রামের
বাসিন্দা ও ইউ.পি. সদস্য আশরাফ মোল্যা’র অভিযোগ, হাফেজ সোলাইমান এর নেতৃত্বে বুধবার সকালে মৃতঃ ফটিক শেখ থেকে পশ্চিম সালামতপুর মাঠে ক্রয়কৃত জমি দখলে নিতে ও কলাই তুলতে গেলে সংবাদ পেয়ে ফটিক শেখের ছেলে রজব গংরা এতে বাধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো দা, রামদা এবং লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জনকে মধুখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১ জনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সোলইমানকে মধুখালী হাসপাতালে এবং রজবকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হাফেজ সোলাইমান বলেন, বিরোধীয় জমি আমার আব্বা মরহুম আঃ সালাম মোল্যা মরহুম ফটিক শেখের কাছ থেকে ১৮শতাংশ জমি ক্রয় করা তবে ঐ জমি রেজিষ্টারী করা হয় নাই। বর্তমানে ‘ওই জমির মালিক আমি এবং আমার ভাইবোনেরা ।
স্থানীয় সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জমি আমার দখলে নিতে গেলে প্রতিপক্ষ রজব শেখ তা মানছেন না এবং রজব আমার উপর ছ্যান দিয়ে আমার পায়ে কোপ দিয়ে জখম করে। রজব শেখ এর গং বলেন, ‘সোলাইমান গং জোরপূর্বক আমাদের জমি ভোগদখল করার ও আমাদের বোনা ফসল তারা তুলতে গিয়ে এই ঘটনা ঘটাই এবং আমরা বাধা দিলে আমাদের মারাধরা সহ আমার ভাই রজব এর হাত -পা ভেঙ্গে দেয় । জানতে চাইলে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, রজব শেখ ইউনিয়ন পরিষদ সহ কারও সালিশ বৈঠকের রায় মানছে না। তারা তার বাপের বিক্রিত জমি লেখে না দিয়ে জবর দখল করে সোলাইমানের জমি ভোগ দখল করতে চায় এবং মসজিদের পেশ ইমাম হাফেজ সোলায়মানকে রজব শেখ ধারালো অস্ত্র বাম ঠেঙ্গে কোপ দিয়ে আহত করলে সোলাইমানের দল রজবকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।’ মধুখালী থানা’র ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে দুই পক্ষ থেকে মামলা হয়েছে এবং মামলা বিচারাধীন।’