বাংলাদেশ গ্রাম পুলিশ মধুখালী উপজেলা শাখা কমিটির সভাপতি প্রার্থী আড়পাড়া ইউনিয়ন গ্রাম-পুলিশের দফাদার মোঃ আঃ রহিম।

মধুখালী প্রতিনিধিঃ
সু-খবর, সু-খবর, সু-খবর, আসছে আগামী ২৬ শে অক্টোম্বর-২০২১ ইং তারিখ রোজঃ মঙ্গলবার ভোটের মাধ্যমে নির্বাচিত হতে যাচ্ছে বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠন এর উপজেলা পর্যায় কমিটি গঠন। আর এই কমিটি গঠনের লক্ষে সকল গ্রামপুলিশ বা মহল্লাদার ও দফাদার এর প্রিয় মানুষ আড়পাড়া ইউনিয়ন পরিষদ এর গ্রাম পুলিশ এর দফাদার মোঃ আঃ রহিম। তিনি চাকুরী জীবনী কাজে ও সকলের ন্যায্য পাওনা দাবীর লক্ষে সবার নিকট প্রিয় মুখ হয়ে উঠেছেন বলে জানা যায়। তাই তিনি মধুখালী উপজেলার সকল ইউনিয়নের সকল গ্রামপুলিশ বা মহল্লাদার ও দফাদারের নিকট দোয়া, সমর্থন ও ভোট আশাবাদী। যাতে তিনি সকলের ভোট ও দোয়ার বরকতে মধুখালী উপজেলা শাখা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সকল গ্রামপুলিশ ও দফাদারদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে বলিষ্ট ভ‚মিকা পালন করে যেতে পারে। এই লক্ষে তিনি সকলের নিকট ভোট আশা করে সবার সু -স্বাস্থ্য ও সবার জীবনের মঙ্গল কামনা করেন। যাতে তিনি সবার দোয়া ও ভোটে সভাপতি নির্বাচিত হতে পারেন।