বাগাট ইউনিয়নবাসীর সেবার পাশাপাশি মাছ চাষে স্বাবলম্বী হতে চান চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের সফল চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন মাছ চাষ করে একজন সফল মাছ চাষি হতে ইউনিয়ন বাসীর জনসেবার পাশে নিজস্ব দিঘিতে উন্নত মানের মাছ চাষ শুরু করেছেন। পাশাপাশি মাছ চাষের খরচ পোষানোর জন্য ফিড মিল তৈরী করার মিলের কাজ শুরু করেছেন। বর্তমান তিনি বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক ও একজন সফল চেয়ারম্যান। লেখাপড়া জীবনে তিনি মুজিব আদর্শের সৈনিক হয়ে রাজেন্দ্র সরকারী কলেজ থেকে বি,কম (অনার্স) মাস্টার্স শেষ করেছেন । বর্তমান তিনি বাগাট ইউনিয়নের দুই বারের মত নির্বাচিত চেয়ারম্যান। বর্তমানে মতিয়ার রহমান খান চেয়ারম্যানের পাশাপশি উপজেলার একজন সফল মাছ চাষি হতে ইচ্ছুক। তাছাড়া মানুষের জীবনে পরিশ্রম করে স্বাবলম্বী হতে সঠিক ভাবে যা করার দরকার আল্লাহ’র রহমতে তিনি তা করবেন । তবে প্রচুর অর্থের প্রয়োজন। পাশাপাশি সরকারী সাহায্যে সহযোগীতা একান্ত দরকার।



এ ছাড়া তিনি তার দিঘির পাশে ডেইরী ফার্ম করার ইচ্ছা পোষন করেন। সফল চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন ইউনিয়নবাসীর জন প্রতিনিধিত্ব করার পাশাপাশি অন্যান্য সৎ উপার্জনের ব্যবসার পাশাপাশি নিজস্ব দিঘিতে মাছ চাষে স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নিয়েছি। আমি মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় ৯.৫৫ শতাংশ জমির দিঘিতে মাছচাষ শুরু করি। চেয়ারম্যান মতিয়ার রহমান খান আরো বলেন, বর্তমানে উপজেলার বাগাট বিশ^াস পাড়া গ্রামে ৯একর ৫৫ শতাংশ জমির দিঘিতে বিভিন্ন জাতের মাছচাষ করছেন। মাছ চাষ করার বিভিন্ন উপকরন সহ সেচের ব্যবস্থা আছে। পুকুরে পাঙ্গাশ, পাবদা বাটা, কাতল, রুই, মৃগেল, বোয়াল সহ বিভিন্ন জাতের মাছ রয়েছে। তিনি আরো বলেন আর চাকরির পিছনে ছুটতে চাই না। বর্তমানে তার মাছের দিঘিতে অনেকেরই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মাছের দিঘির কর্মীরা বলেন, মতিয়ার খুব কর্মঠ ছেলে। রাতদিন পরিশ্রম করে। মতিয়ার চাকরির পিছনে না ছুটে বাগাট ইউনিয়ন বাসীর সেবা করার জন্য বারবার দুইবার নির্বাচিত চেয়ারম্যান হয়ে ইউনিয়নবাসীর রাতদিন সেবার পাশাপাশি মাছ চাষ শুরু করে। এখন তার খামারে আমরা ৪-৫ জন কাজ করে। মাছ চাষে মতিয়ারের ভাগ্য বদলে যাচ্ছে, আমাদেরও কর্মসংস্থান হয়েছে। তিনি আরো বলেন মাছে লাভবান হওয়ায় আরো দিঘি বাড়াবে বলে আশা পোষন করেন। মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন চাষ করে স্বাবলম্বী হবার জন্য আমাদের অফিস থেকে সহযোগীতা চেয়েছেন বলে জানান । এ প্রসঙ্গে তিনি আরো বলেন চেয়ারম্যান এর মৎস্য চাষের জন্য নিয়ম অনুযায়ী আমাদের উপজেলা মৎস্য অফিস থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হবে। পরিশেষে চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন বলেন পরিশ্রমের কোন বিকল্প নাই। তাই তিনি যুব সমাজ থেকে শুরু করে ইউনিয়নের সবাইকে সকল প্রকার অপকর্ম ছেড়ে ইউনিয়নের উন্নয়ন তথা মানুষের উন্নয়নের জন্য পরামর্শ ও সহযোগীতার পাশে থাকবেন।