১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
বাগাট

শোক সংবাদ

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোমারা গ্রামের রোস্তম আলী মৃধা (৫০) মঙ্গলবার (৩১-০৮-২০২১) ইং সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি——–রাজেউন)। জানা যায় তিনি দীর্ঘদিন শারিরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ মেয়ে এবং অনেক গুনগ্রাহী বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন রেখে যান। মঙ্গলবার আসর নামাজ বাদ গোমারা ঈদগাহ মাঠে জানাযা শেষে তার লাশ গোমারা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। তার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।