২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
বাগাট

বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের ১৫ই আগস্ট পালন-২১

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় তার আওয়ামীলীগ নেতাকর্মী ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর পরিষদ বর্গের আয়োজনে বাগাট শহীদ মিনার চত্তরে বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যার সভাপতিত্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাচ ধারন, মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, জীবনী আলোচনা শেষে বিকালে বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদের আত্মার স্বরনে বাগাট ইউনিয়নে কেন্দ্রীয় মসজিদ সহ আরো মসজিদে, ও মন্দিরে, দোয়া -মাহফিল ও মুনাজাতের মাধ্যমে তবারক বিতরন করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন। এ ছাড়া বাগাট ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্টানে ১৫ই আগস্ট পালিত হয়েছে।