৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

বিগত দিনে আড়পাড়া ইউনিয়নের কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ কমিটি গঠনতন্ত্রে প্রতিবাদ সভা

মধুখালী প্রতিনিধিঃ
জানা যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া গোরস্থান ও ঈদগাহের কমিটি গঠন করা হয়েছে। ৮ই জুলাই-২৩ ইং শনিবার বেলা প্রায় ১১টায় আড়পাড়া -কামারখালী এম.ইউ.এন সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ ও সাবেক ইউ.পি. সদস্য জাকির হোসেন মন্ডলের সঞ্চালনায় আড়পাড়া ইউনিয়নের কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ কমিটির গঠন করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন করার লক্ষে আলোচনা করেন আড়পাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, বীরমুক্তিযোদ্ধা মৃধা আঃ রাজ্জাক, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের কৃতিসন্তান ও রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম স্বপন, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান আরিফুল ইসলাম আরিফ , আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের

যুগ্নঃ আহবায়ক আরমান হোসেন বাবু, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক মৃধা এহতেশাম হায়দার, মৃধা রোকনুজ্জামান, মিরাজুল ইসলাম মিল্টন, মৃধা বদিউজ্জাামন বাবলু, এহিয়া হোসাইন, মৃধা নাজিরুল ইসলাম, নান্নু, আশরাফুল ইসলাম মন্ডল, ইজাজুল হক ডাবলু শেষ নফর উদ্দিন ইরান, কামারখালী ইউনিয়নের ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ। এ ছাড়া আরও আলোচনা করেন আশরাফুজ্জামান,জামাল , আঃ রউফ শেখ , আলামিন মল্লিক, রাজু শেখ প্রমুখ। এ সময় সবার এক আলোচনা সভার মধ্যে দিয়ে সাবেক চেয়ারম্যানকে রেখে ৫১ বিশিষ্ট কমিটি গঠন করা হবে। কিন্ত ১১২ জন বিশিষ্ঠ কমিটি গঠন করার লক্ষে সব গোত্রের লোকের নাম না আসায় ও অনেকের মনগড়া নাম দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান মনিরুজ্জামান জামান এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যার সঞ্চালনায় আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা,আড়পাড়া ইউনিয়ন

আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আঃ হান্নান মোল্যা, আড়পাড়া -কামারখালী এম.ইউ. এন সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মাওলানা সুলতান ইসমাঈল মোল্যা, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক আজিজুর রহমান মোল্যা, আনোয়ার হোসেন মোল্যা, সমাজসেবক ও রাজনীতিবিদ বাহারুল আলম মিয়া বাবুল, এহিয়া হোসাইন, ডাঃ আমির শিকদার, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ , রইচ শেখ. হুমায়ন মৃধা, ডাঃ তুহিন মন্ডল, আল-আমিন মল্লিক, যুবসমাজের আইকন আশিকুর রহমান শান্ত সবাই বক্তব্য বিগত দিনের কমিটিকে তীব্র নিন্দা জানাই এবং বলেন মনগড়া কমিটি। তাই সবাই একমত পোষন করে বলেন বিগত দিনের কমিটি সহ আজকের কমিটি গঠন কল্পে সবাই সম্মিলিত ভাবে সকল গোত্র থেকে লোক নিয়ে ৫১বিশিষ্ঠ একটি কমিটি গঠন করার আহবান রেখে না হলে দুটি কমিটি গঠন করার আশা রেখে প্রতিবাদ সভা শেষ করেন। আজকের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আরমান হোসেন বাবু, আশরাফুজ্জামান জামাল, আবুল মল্লিক, মিজানুর রহমান বিহাল, শেখ নফর উদ্দিন ইরান,আতাহার মোল্যা, কাওছার শেখ , রিপন মোল্যা,, আসাদুজ্জামান, সামসুল আলম সোনা, দাউদ মোল্যা, টুটুল মোল্যা, তিতু মোল্যা,আঃ সালাম শেখ, সহ প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।