আড়পাড়া ও কামারখালী ইউনিয়নে টিসিবি পন্য বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। শনিবার ১লা এপ্রিল উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে কামারখালী ইউনিয়নে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়। আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রঊফ মোল্যা এর উদ্বোধন করেন। আড়পাড়া ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ৪০৩ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। সঙ্গে ছিলেন সচিব ইকবাল হোসেন সহ ইউ.পি. সদস্যগন এবং গ্রামপুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তৈল(১১০টাকা লিটার হিসেবে), ২ কেজি মশুরী ডাল(৬৫টাকা কেজি হিসেবে), ১ কেজি চিনি(৫৫টাকা), ১ কেজি ছোলা(৬৫টাকা) । সরেজমিনে গিয়ে দেখা যায়, পিকাপ ভ্যানের মাধ্যমে আড়পাড়া স্কুল মাঠে এনে ডিলার তারিকুল ইসলাম ও তার লোকবল নিয়ে টিসিবি পণ্য সরবরাহ করছে আড়পাড়া ইউনিয়নের কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে। সকাল ১০টা থেকে লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য ৪৭০ (চারশত সত্তর) টাকার বিনিময়ে তা গ্রহণ করছে কামারখালী ইউনিয়নের নিম্ন আয়ের কার্ডধারী ব্যক্তিরা। এ সময় প্রখর রোদে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেকেই।
টিসিবি পণ্য গ্রহণে সময় আড়পাড়া গ্রামের আশরাফুল ইসলাম জানান, তিনি এবার লাইনে দাড়িয়ে টিসিবির পন্য উঠালেন। বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে অনেক কম টাকায় টিসিবির পন্য পাওয়ায় তিনি অনেকটা খুশি। আড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রঊফ মোল্যা বলেন, টিসিবির পন্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। এ ছাড়া কামারখালী ইউনিয়নে চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ৭৬৬ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। সঙ্গে ছিলেন পরিষদ বর্গের ইউ,পি, সদস্য গন ও সচিব আফিয়া আক্তার সহ গ্রামপুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিতরণকারী কর্তৃপক্ষ।