১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

বিভাগীয় সমাবেশে মধুখালী বিএনপির নেতাকর্মী যোগদান

মধুখালী প্রতিনিধিঃ
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা দাবীতে সারাদেশের ন্যায় ফরিদপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের পক্ষ থেকে মৃধা বদিউজ্জামান বাবলু ও আব্দুল আলীম মানিকের নেতৃত্বে বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশে মধুখালী থানা বি.এন.পির হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে যোগ দিয়েছেন। শনিবার (৪ ফেব্রæয়ারি) দলে দলে নেতাকর্মী নিয়ে ওই সমাবেশে যোগদান করেন। এ সময় সমাবেশকে সফল করার জন্য মধুখালী থানা ও এর আওতাধীন ১১ টি ইউনিয়ন, ১টি পৌরসভার ৯ টি ওয়ার্ড বিএনপি, শ্রমিকদল ও সেচ্ছাসেবকদল ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা ব্যাণার, প্লে­কার্ড শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে সমাবেশ স্থলে যোগ দেয়।