২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়কে চলছে সংস্কার কাজ

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার থেকে সালামতপুর যাদুঘর পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা অরুন সরকারের বাড়ী হইতে ইটের সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটির নাম বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে এবং যাদুঘর দেখার জন্য ভীড় জমায়। ছোট ছোট যানবাহনের পাশাপাশি ভাড়ী যানবাহনও চলাচল করে এই রাস্তায়।

রাস্তাটি দীর্ঘদিন আগে নির্মিত হওয়ায় রাস্তার ইট উঠে গিয়ে খানা খন্দরে পরিনত হয়েছে অনেক আগেই। ফলে মানুষের দূর্ভোগ চরমে এসেছে। তাই এই জন গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করার জন্য বর্তমান কামারখালী ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী বলেন কার্পেটিং রাস্তার কাজ না হওয়ার আগ পর্যন্ত মানুষের চলাচলের জন্য ইটের ভাঙ্গা রাস্তার ইট সরিয়ে ভালো ইট দিয়ে রাস্তার মেরামত করা হচ্ছে। যাতে মানুষের আপাতত চলাচলের সমস্যা রাঘব হয়।