বৃষ্টির পানিতে থৈ থৈ, চরম ভোগান্তিতে মছলন্দপুর বিশ্বাস পাড়ার বসতি

মধুখালী প্রতিনিধিঃ
টানা বৃষ্টিতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের বিভিন্ন স্থানে পানি জমে থৈ থৈ করছে। ফলে বাড়ীর আনাচে-কানাছে সৃষ্টি হয়েছে জলাশয়। পানিতে কোথাও আবার সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মছলন্দপুর বিশ্বাসপাড়ার জনসাধারণ। কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি জমে থাকার কারণে বিভিন্ন স্থানে পানির জলাবদ্ধতা হয়ে গেছে। বাড়ী থেকে বের হওয়ার কোন রাস্তার ব্যবস্থা নাই । পানি পাড় হয়ে আসতে হয় ।
আবার বাড়ীর সামনে পানির জলাবদ্ধতা। জলাবদ্ধতার পানি বের হওয়ার পথ একই গ্রামের কতিপয় লোক পথ বন্ধ করে রেখেছে। আবার বাড়ীর আশে পাশের খাল অনেকে বন্ধ করে রেখেছে। তাই পানি নিস্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা অতি জরুরী দরকার। মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মছলন্দপুর গ্রামের আনোয়ার বিশ্বাস এর বাড়ী করার তেমন কোন জায়গা জমি নাই। তাছাড়া পাশে আমজাদ বিশ^াস সহ প্রায় ১০টি পরিবারের ঘরবাড়ী নিচু হওয়ার কারনে এবং বৃস্টির পানি বের না হওয়ায় চরম দুরবস্থা। তাছাড়া তাদের ঘরবাড়ী পানির ভিতর অবস্থান করছে। এই মহল্লায় পানি বের হওয়ার কোন ড্রেনেজ ব্যবস্থা নাই। তাই ভূক্তভোগীদের দাবী। বাড়ির পশ্চিম পাশে হোসেন বুড়ো বিশ্বাস ও আইউব খুয়া বিশ্বাস পানি বের হওয়ার ড্রেন, রাস্তা বা গলি বন্ধ করে রেখেছে বলে গ্রামবাসীর মাধ্যমে জানা যায়। তাই ভুক্তভোগীদের সমস্যা সমাধান করার জন্য ইউনিয়নের সচেতন নাগরিক ইউনিয়নের ইউ.পি. সদস্য ও চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের নিকট জোরালো দাবী জানান।