২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

বেওয়ারিশ কুকুর আতঙ্ক, নাওড়াপাড়া ঘাট কুকুরের দখলে

মধুখালী প্রতিনিধিঃ
আতঙ্কের নাম কুকুর। ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে কামারখালী বাজার ভোরে থাকে বেওয়ারিশ কুকুরের দখলে। এতে করে প্রতিনিয়ত মানুষ আতঙ্কে থাকেন। কামারখালী বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে পথচারী থেকে শুরু করে বাজারে ও আশেপাশে পথে ঘাটে লোকজন রীতিমতো আতঙ্ক নিয়ে চলাফেরা করে। গ্রাম্য এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। ভোরে বয়স্ক পথচারিরা শরীরচর্চায় বের হলে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন। এই বিষয়ে নাওড়াপাড়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ বশির আহম্মেদ বলেন, কুকুরের জন্য রাস্তায় বের হলে কোন নিরাপত্তা নেই। তাছাড়া আমাদের গ্রামের নাওড়াপাড়া নদীর ঘাট কুকুরের দখলে ।

এই ঘাটে ভয়ে কেহ আসতে পারে না হঠাৎ করেই কয়েকটা কুকুর এসে আমাদের গ্রামের নদীর দারে ২টি ছাগল কুকুর খেয়ে ফেলায়। এ বিষয়ে গ্রামবাসী আতংক আছে, ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করেছি। তাছাড়া রাস্তার ধারে কুকুর ঘুমিয়ে থাকার কারনে ও রাস্তার ধারে এতই কুকুর বেড়েছে যে, সাইকেল নিয়ে বের হলেই কুকুর হামলা চালায়। কামারখালী ইউনিয়ন তথা আশেপাশে ইউনিয়নে বসবাসকারীরা বলেন হঠাৎ করেই বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে এবং রাস্তা-ঘাট, পথ-ঘাট ও অলিগলি বেওয়ারিশ কুকুর দখলে রেখেছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউনিয়নের সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।