৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালীডুমাইন

মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়াই নদী ভাঙন রোধের কাজ শুরু

মাইন ইউনিয়ন ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর আশ্রয়ন প্রকল্পের সামনে চরপাড়া গ্রামের গড়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করা হয়েছে।জানা যায় ৩১ অক্টোবর উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর আশ্রয়ন প্রকল্পের সামনে চরপাড়া গ্রামে গড়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের শুভ উদ্বোধন করা হয় ।

উপজেলা সহকারী কমিশনার(অূমি) শামীম আরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি-রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী উত্তম কুমার পোদ্দার, উপ -সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ডুমাইন ইউনিয়ন উপ সহকারী কর্মকর্তা বাবুল হোসেন, কার্য-সহকারী আঃ আলীম প্রমুখ। রবিবার সরেজমিনে গিয়ে জানা যায় , পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ডুমাইন নিশ্চিন্তপুর আশ্রয়ন প্রকল্পের সামনে চরপাড়া গ্রাম নদী ভাঙ্গন রক্ষার্থে ১০৬ মিটার এলাকায় ৬ হাজার ৩৭০টি জিও ব্যাগ ডাম্পিং কাজ করা হবে।

কামারখালী ইউনিয়নঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের আইয়ুব আলী মোল্যার বাড়ীর পিছন থেকে কালীপদ বকসির বাড়ী পাড় হয়ে সুধীর বকসি বাড়ী পিছন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত গড়াই নদী তাকে চোখ রাঙাচ্ছে বসতভিটা কেড়ে নিতে। আস্তে আস্তে নদী ধেয়ে আসছে তাকে বাস্তহারা করতে। তীর রক্ষা বাঁধই পারে তার বসতভিটা রক্ষা করতে। তাই তিনি বাঁধের আশায় বুক বাঁধছেন। এরই আলোকে গড়াই নদীর তীররক্ষা বাঁধের কাজ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কাজ বুধবার শুরু হয়েছে। সংবাদ পেয়ে রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাধের কাজের সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, পানি উন্নয়ন বোর্ডের রুবেল শেখ, ঠিকাদার প্রতিষ্টানের শরিফুল ইসলম প্রমুখ। জানা যায় নদীর ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ, বল্লি¬, প্লেনসিট ,রড, বাশ সহ অন্যান্য জিনিষপত্র দিয়ে ৪৫মিটার কাজ করা হবে