১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালী কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকাদান প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশের তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে । তিনি আরও বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। এই লক্ষে সারা দেশের ন্যায় তৃনমূল পর্যায় মঙ্গলবার মধুখালী উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাসের ১ম ডোজ দেওয়া হয় ।

এ ব্যপারে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন মধুখালী উপজেলায় ২৬টি ক্লিনিকে ১৩০০০(তের হাজার)টিকা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্ত মানুষের টিকা নেওয়ার প্রতি আগ্রহ হওয়ায় এবং মানুষের প্রয়োজনের তুলনা ১৪৫০০(চৌদ্দ হাজার পাঁচশত )টিকা দেওয়া হয়েছে । যাহা সাফল্যে স্বরুপ মধুখালী উপজেলা প্রশাসনের সকলের এবং ইউনিয়নের চেয়ারম্যানগন ইউ.পি. সদস্যগন, গ্রামপুলিশবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞ।