২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালী থানার মেগচামি ইউনিয়নে বিট পুলিশের সেবা ও কার্যক্রম

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশে পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশ বাহিনীর সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম। তারি ধারাবাহিকতায় গত, ১৬-৯-২০২১ তারিখে মধুখালী উপজেলার মেগচামি ইউনিয়নের হাজারো জনসাধারণের মাঝে বিট পুলিশিং সেবা নিশ্চিত ও কার্যক্রমের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,মধুখালী থানার পরিদর্শক(তদন্ত) রথিন্দ্রনাথ তরফদার, ও মেগচামি ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলি খান সহ মেগচামি ইউনিয়নের দায়িত্বরত বিট পুলিশের এস আই নাজিমউদ্দীন।

এসময় মধুখালী থানার মেগচামি ইউনিয়নে বিট পুলিশের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এস আই নাজিমউদ্দীন বলেন, বিট পুলিশের সেবা উন্নত দেশগুলোর আদলে এলাকাভিত্তিক বিটে ভাগ করে পুলিশিং কার্যক্রমকে জনগণের দুয়ারে পৌছে দেওয়াই বিট পুলিশিং কার্যক্রমের মূল উদ্দেশ্যে।