১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

স্মার্ট বাংলাদেশ গড়তে দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, ..জুনাইদ আহমেদ পলক এমপি

মধুখালী প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের আমলে তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে। এখন আর তথ্যের জন্য এনালগ বা কোন কাগজে পত্র প্রয়োজন হয় না। অনেক প্রতিষ্ঠান নিজস্ব সফটওয়ার ব্যবহার করে তথ্য আদান প্রদান করছে। তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হওয়া ছাড়া উন্নতি করা সম্ভব নয়। মেয়েদেরকে ঘরে বসে থাকলে চলবে না, তথ্য ও প্রযুক্তিতে নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে মেয়েদেরকে কম্পিউটার ব্যবহারে দক্ষ করে তুলতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। তিনি বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ ও আয়েশা সামী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ দুটির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বর মো. আব্দুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মুহাম্মদ ইসাহাক হোসেন মোল্যা ও সন্তোষ কুমার কর্মকার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, মোরশেদা আক্তার মিনা, থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন প্রমুখ।