১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই রোববার ব্রাহ্মাণকান্দায় অবস্থিত আয়েশা-সামী কলেজ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সত্তার শেখের সভাপতিত্বে ১২জুলাই বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমানের অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া,

সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)মোঃ আব্দুল হান্নান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ইউপি সদস্য মোঃ বাদশা খান বাচ্চু,ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আলীমুজ্জামান খান মিষ্টার,আব্দুল মতিন মুন্নু,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সদস্য মোঃ আলমগীর হোসেন মিয়া , সংরক্ষিত ইউপি সদস্য মরিয়ম বেগম এবং সহযোগি অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ।