শোক সংবাদ সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা

মধুখালী প্রতিনিধি :
উপজেলার পৌর সদর ২নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রাম নিবাসী মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যানর্বাহী সদস্য আজিজুর রহমান মোল্লা (৬৩) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল অনুমানিক সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্নাহ লিল্লাহি—রাজিউন)। মৃত্যু কালে তিনি ২স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ বহু গুণাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। ১০ জুলাই সোমবার সকাল ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে গোন্দারদিয়া পারিবারিক করবস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাযা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন,
বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামলীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী মোল্যা প্রমুখ। সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যার অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মো. আব্দুর রহমান, সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ্ মো. আবু জাফর, রুপালী ব্যাংকের সাবেক জিএম তার বাল্যবন্ধু অশোক কুমার সিংহ রায় সহ উপজেলা আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।