২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে ইয়াবাসহ আসামী গ্রেফতার

মধুখালী প্রতিনিধিঃ
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের নজরুল ফকিরের ছেলে রাজিব ফকির, ও নিজাম মৃধার ছেলে সুমন মৃধা, মোহাম্মাদ আলীর ছেলে ফিরোজ শেখ, অমরেশ চন্দ্র দাস এর ছেলে অরুপ দাস কে চল্লিশ (৪০) পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।

জানা যায় মধুখালী উপজেলার বাগাট বাজারের পাশেই মাদক বিক্রি করার সময় এস.আই. মাসুদ রানা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেন। পরে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন।