২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
ডুমাইন

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধা আবজাল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলার পৌর সভার ৭নং ওয়ার্ডের নদীয়া বাজার কান্দী নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. আবজাল হোসেন মোল্যা (৯২) মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—– রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সন্তান নাতি-নাতনী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর নিজবাড়িতে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয় এবং দুপুরেই রাষ্ট্রীয় মর্যাদায় নদীয়া বাজারকান্দি গ্রামে পারিবারিক কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত থেকে গার্ড অফ অনার দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম আরা ও মধুখালী থানা পুলিশের একটি চৌকশ দল। জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধগণ, বিভিন্ন সামজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।