৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালীতে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘর ভাঙ্গনের কবল থেকে ঠেকাতে জিও ব্যাগের ডাম্পিং কাজ শুরু

কামারখালী প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীর ভাঙ্গনের কবল থেকে সালামতপুর বর্তমান রউফ নগর গ্রামে প্রতিষ্টিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আঃ রউফ নামে স্মৃতি যাদুঘর ভাঙ্গনের কবল থেকে ঠেকাতে জিও ব্যাগের কাজ শুরু হয়েছে। জানা যায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এর সহযোগীতা এবং কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর ঐকান্তিক প্রচেষ্টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আঃ রউফ নামে স্মৃতি যাদুঘর ভাঙ্গনের কবল থেকে ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগের কাজ শুরু হয়েছে।

শুক্রবার কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের এস.ও . শশাংক কুমার বিশ্বাস। কাজের তদারকীতে আছেন বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মোঃ মামুনুর রহমান(মামুন), উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মধুখালী বন বিভাগের মোঃ আজমল হোসেন সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। গ্রাম বাসীর মাধ্যমে জানা যায় কাজের মান ভাল আর কর্তপক্ষের মাধ্যমে জানা যায় এই মূহুর্তে আপাতত ৯০মিটার ভাঙ্গনের মধ্যে ৭৭৬৪টি জিও ব্যাগ ডাম্পিং করা হবে। তবে পরবর্তীতে স্থায়ী ব্লকের কাজ হবে।